টাঙ্গাইলের গোপালপুরে পথসভা করেছে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মোঃ মাদুসুল হক মাসুদ। শনিবার (১০ জুন)
বিকেলে উপজেলার আলমনগর ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার উপলক্ষে এ পথসভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বার বার নির্বাচিত পৌর মেয়র ও আসন্ন জাতীয় সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক,
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফর রহমান, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মিঞা,
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অজুর্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা,
গোপালপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদসহ আলমনগর, মির্জাপুর ইউনিয়ন ও গোপালপুর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply