টাঙ্গাইলের ঘাটাইলে সাইফুল ইসলাম (৩৫) নামে এক অটো চালককে অজ্ঞান করে একটি যাত্রীবাহি অটো ও মোবাইল ছিনতাই করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (৯ জুন) দুপুরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। অটো চালককে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা হাসপাতালের সামনে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। সাইফুল উপজেলার বগা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

সাইফুলের শ্যালক মোঃ আলামীন বলেন, শুক্রবার দুপুরে উপজেলার পাকুটিয়া থেকে ২জন যাত্রী নিয়ে সাইফুল ঘাটাইল যাচ্ছিল।
পথিমধ্যে আরোহীরা তাকে জোরপূর্বক কলা ও রুটির সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে। এরপর তার সাথে থাকা একটি বাটন মোবাইল সেট ও অটোটি নিয়ে চম্পট দেয় ওই দূর্বত্তরা। এ সময় স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল হক জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply