1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারত থেকে আমদানি কৃত ৭৫মেট্রিক টন পেঁয়াজ বেনাপোলে পৌঁছেছে

  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানি কৃত ৭৫মেট্রিক টন পেঁয়াজ বেনাপোলে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত ৩ মাস যাবত পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন জারিফ ইন্টারন্যাশনাল নামে এক আমদানি কারক প্রতিষ্ঠান।

সোমবার(০৫ জুন) রাত ৯ টার সময় ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে আমদানি কৃত পেঁয়াজের প্রথম চালান। বেনাপোল বন্দর থেকে এ পেঁয়াজ খালাস নিতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছেন রয়েল এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।

এসময় রয়েল এন্টারপ্রাইজের সত্বাধীকারি রয়েল ইসলাম জানান,সোমবার রাত ৯ টার দিকে ভারত থেকে তিনটি ট্রাকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন পেয়াজ ৩২০ ইউএস ডলার মূল্যে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৮.৩৬ টাকা বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, গত ৩ মাস বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। কৃষি মন্ত্রনালয় আজ সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন। আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews