1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ‘বীর নিবাস’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ‘বীর নিবাস’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

‘বীর নিবাস’ আবাসন প্রকল্পের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে। এনিয়ে তিনি গত ৩০ মে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

বৃহস্পতিবার (০১ জুন) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ মিঞা। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর নিবাস আবাসন প্রকল্প যাচাই-বাচাই কমিটির সদস্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিঞা বলেন, গত রবিরার ২৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ‘বীর নিবাস’ আবাসন প্রকল্প কাজের অগ্রগতি বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বীর নিবাস নির্মাণ কাজের গুণগতমানে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেয়ালে রঙের কাজ,

সাবমারসেবল টিউবওয়েল স্থাপন কাজে অনিয়ম, দুর্নীতি ও যথাসময়ে কাজ সম্পন্ন না করার বিষয়ে উপস্থাপন করলে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান জবাব এড়িয়ে যান। পরবর্তীতে তিনি একটি কাগজ দেখালে সেটি ভিত্তিহীন বলে জানান উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

এক পর্যায়ে বীর নিবাস বাস্তবায়ন প্রকল্প নির্মাণ কাজের অপু এন্টাপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মিনহাজ উদ্দিন ওই সভায় হট্টগোল করে আমার উপর ক্ষিপ্ত ও চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

শুধু তাই নয়, সভা চলাকালীন সময়ে ইউএনও কার্যালয়ের ভেতরে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন মিনহাজ উদ্দিন। তাদের এমন অনিয়ম ও দুর্নীতির প্রশ্রয়দাতা হিসেবে কাজ করেন সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান।

তিনি আরও বলেন, ‘বীর নিবাস’ আবাসন প্রকল্প বাস্তবায়ন নির্মাণ কাজ ৪ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কিন্তু প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানের যোগসাজশে ঠিকাদার মিনহাজ উদ্দিনসহ অন্যান্য ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো কাজে তালবাহানা করছেন।

ফলে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা যথা সময়ে বীর নিবাস আবাসন বুঝে না পাওয়ায় বছরের পর বছর বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন মানবেতরভাবে বসবাস করে আসছেন।

বীর নিবাস নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে জানতে চাইলে অপু এন্টাপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন বলেন, সংবাদ সম্মেলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিঞা একজন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

তিনি বীর নিবাস আবাস প্রকল্পের কাজ না পাওয়ায় ক্ষোভে অন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সাথে অসৎ আচরণ করে আসছেন। কয়েকদিন আগে ইউএনও কার্যালয়ে আবাসন কাজের অগ্রতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সে সভায় তার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছে। তবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি। তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রকল্পের উপ-প্রকৌশলী আব্দুল মান্নান জানান, বীর নিবাসের ভবনগুলো নকশা অনুযায়ী কাজ করা হয়েছে। তাদের অভিযোগ সঠিক নয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews