1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার, সোর্স আটক

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

বগুড়ায় চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার সোর্সকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় বগুড়া সদর থানার এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত এবং তার সোর্স ইকবালকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার দুপুরের পর বগুড়া শহরের নাটাইপাড়া (নাপিতপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।

নাপিতপাড়ার বাসিন্দারা জানান, বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা তার সোর্স ইকবালকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরের পর ওই এলাকার তরুণ কুমার শীলের বাসায় যান। তারা পুলিশ পরিচয়ে বাসার ভেতরে ঢুকে তরুণ শীলের মোবাইল ফোন নিজেদের কব্জায় নেয়। এ সময় ওই বাসার ভেতর আরো কয়েকজন যুবক অবস্থান করছিলো। পুলিশের অভিযোগ তারা মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচের জুয়া খেলছিলো। এই অভিযোগে পুলিশের সোর্স ইকবাল তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে বাড়ির লোকজন পুলিশের উপস্থিতির বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে এসআই মাসুদ রানা তাদের মারধর শুরু করেন।

তরুণ শীলের পরিবারের অভিযোগ পুলিশ বাড়ির নারীদেরও মারপিট এবং ঘরের আসবাবপত্র তছনছ করেছে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে পুলিশ ও তার সোর্সকে অবরুদ্ধ করে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল শুরু করে। পরে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরুদ্ধ এসআই ও তার সোর্সকে থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আইপিএলে জুয়া খেলার অভিযোগ পেয়েই সম্ভবত এসআই সোহেল সেখানে যান। পরে জনতা তাদের আটকে রাখে। পুলিশ সুপারের নির্দেশে এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্ত করা হবে। মাসুদ রানার সোর্স ইকবালকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি।

সুত্র কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews