1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে বাদামে ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

  • শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

ভূঞাপুরে বাদামে ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে চলতি বছরে ১ হাজার ৭’শ হেক্টর জমিতে ৩ হাজার ৫৭০ মেট্রিকটন বাদাম উৎপাদন হয়েছে। এবছর চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রতি মন বাদাম বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়া খুশি বাদাম চাষিরা।

প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদামের চাষ করেন চরাঞ্চলের কৃষকেরা। চলতি বছরের বন্যায় উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদাম চাষ করেন তারা। বাদাম মুখরোচক ও সুস্বাদু খাবার। বাদাম চাষ সহজ ও লাভজনক। তাছাড়া বাড়তি সার ও সেচের প্রয়োজন হয়না। হাট বাজার গুলোতে চরাঞ্চলের অন্যান্য ফসলের চেয়ে বাদামের চাহিদা ও দাম অনেক বেশি।

উপজেলার যমুনা চরাঞ্চলের বাদাম চাষিরা বলেন- আমরা প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যমুনা চরাঞ্চলে বাদামের চাষ করে থাকি। অন্যান্য বছরের চেয়ে এবছর বাদামের ফলন ভালো হয়েছে। স্থানীয় হাট-বাজার গুলোতে বাদামের চাহিদা ও দাম অনেক বেশি। এবছর বিঘা প্রতি ৮ থেকে ১১ মন বাদাম হয়েছে। তারা আরো বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে আমাদেরকে উন্নত মানের বাদাম বীজ ও সার দিয়েছে।

হাটে আসা বাদামের মহাজন জুবায়ের, মুক্তার ও কাওসার বলেন, এবছর বাদামের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে অনেক বেশি দামে বাদাম কিনতে হচ্ছে আমাদের। এবছর হাট গুলোতে বাদামের আমদানি অনেক বেশি। বর্তমানে প্রতি মন বাদাম ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় কিনতে হচ্ছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, উপজেলার যমুনা চরাঞ্চলের বালি মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বন্যা পরবর্তী সময়ে এখানকার কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদাম চাষ করেন চরাঞ্চলের চাষীরা। বাজারে বাদামের ভালো দাম পাওয়ায় প্রতিবছর কৃষকদের মাঝে বাদাম চাষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এবছর উপজেলার যমুনা চরাঞ্চলের ১ হাজার ৭’শ হেক্টর জমির বাদাম চাষ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৫৭০ মেট্রিকটন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews