কুষ্টিয়া জেলার সদর সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ রায় প্রায় চার মাস আগে বদলি হওয়ার তিন মাস পর নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আমেনা খাতুন। তিনি গত রোজার শুরুতে যোগদান করে একদিন অফিস করে ঐ দিনই ছুটি নিয়ে চলে যান। এখন পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন।
ফলে জোলার সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জমি ক্রেতা-বিক্রেতা ও সেবা প্রার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে সরকার প্রতিদিন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে বেকার সময় পার করছেন দলিল লেখক ও তাদের সহকারীরা। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধান না হওয়ায় কার্যালয়ের অবস্থা নাজুক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার সৈয়দা রওশন আরা।
সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে কুষ্টিয়া জেলার সদর উপজেলার সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ রায় দিনাজপুরে বদলি হন। এরপর থেকে সাব-রেজিস্ট্রার শূন্য কার্যালয়ের কার্যক্রম প্রায় বছ হয়ে যায়।
মাঝে মধ্যে দুই-একদিন জন্য উপজেলা থেকে সাব-রেজিস্টার এসে কাজ করেন। গত এক মাস আগে ঝিনাইদহ সদর থেকে বদলি করে সাব- রেজিস্ট্রার আমিনা বেগমকে কুষ্টিয়া সদর অফিসে দায়িত্ব দেওয়ার প্রথম দিনেই অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যায়। ভোগান্তিতে পড়ে সেবা গ্রহীতারা। প্রতিদিন গড়ে ৫০টি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে ভুক্তভোগীরা বলেন, সাব-রেজিস্ট্রারের অভাবে কাজ হচ্ছে না।

দলিল নিতে এসে অনেকে ফিরে যাচ্ছেন। দলিল রেজিস্ট্রি ও দলিলের নকল না পেয়ে ক্ষতিগ্রান্ত হচ্ছেন অনেকে। সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর ছাড়া কিছুই হয় না। এমন গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা মাসের পর মাস না থাকায় মানুষের খুব কষ্ট হচ্ছে। সাব-রেজিস্ট্রার না থাকায় সব কাজ স্থবির হয়ে পড়েছে। এতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে।
সদর অফিসে চাপ বেশি। স্থায়ীভাবে একজন সাব-রেজিস্ট্রার ছাড়া এই অফিস চলে না। এজন্য সপ্তাহে পাঁচ দিনই অফিস চলা দরকার কুষ্টিয়া সাব-রেজিস্ট্রি অফিসে। কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার সৈয়দা রওশন আরা বলেন, প্রায় চার মাস ধরে সাব-রেজিস্ট্রার নেই।
এক মাস আগে একজন যুক্ত হয়েছে তিনি একদিন অফিস করার পর থেকে ছুটিতে আছেন। সাব-রেজিস্টার না থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ অন্যান্য উপজেলার সাব-রেজিস্ট্রারো আমার কথা শোনেন মাঝে মধ্যে দুই-একদিন অফিস চলে সমস্য সমাধানের চেষ্টা করছি, কিন্তু সমাধান হচ্ছে না। বিষয়ে সাব-রেজিস্টার আমিনা বেগমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি

Leave a Reply