1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে পত্রিকা বিক্রেতা সামছুল আলমের ইন্তেকাল

  • মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

ভূঞাপুরে পত্রিকা বিক্রেতা সামছুল আলমের ইন্তেকাল

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলায় দীর্ঘ ৩৫ বছর যাবত পত্রিকা বিক্রেতা সামছুল আলম ক্যান্সারজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ঘাটাইল উপজেলার বাসিন্দা হলেও ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি ইন্তেকাল করেন।

তাকে বাদ আছর নিজ গ্রাম ঘাটাইলের ছুনটিয়ায় জানাজা নামাজ শেষে দাফন করা হয়। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সামছুল আলম ভূঞাপুরের প্রথম পত্রিকার সেবক হিসেবে দীর্ঘ ৩৫ বছর জনগণের দৌঁড়গোড়ায় পত্রিকা পৌঁছে দেয়ার কাজটি করেছেন।

তিনি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে খবরের কাগজ সংগ্রহ করে ভূঞাপুর পৌর শহরে রাস্তায় পায়ে হেঁটে ও সাইকেল দিয়ে পত্রিকা বিক্রি করতেন। পত্রিকা বিক্রির টাকায় পরিবারের চাহিদা মিটিয়েও তিনি হজ্জব্রত পালন করেছেন। কিন্তু সামছুল আলম পত্রিকা বিক্রির পেশা ছাড়তে পারেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews