1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ৭

  • শনিবার, ২০ মে, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ৭

কুষ্টিয়ায় কেরাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার হাটশ—হরিপুর ইউনিয়নের ভূতপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত ভাষান কেদির ছেলে কৃষক ওমর আলী (৬৫) ও একই এলাকার শুকলাল মিয়ার ছেলে ফেরিওয়ালা ব্যবসায়ী মিরাজ হোসেন (৫০)।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাটশ—হরিপুর ইউনিয়নের ভূতপাড়া মোড়ে স্থানীয় বাসিন্দা নান্নু মিয়ার ছেলে আরিফের চা দোকানে নিয়মিত কেরাম বোর্ডে জুয়ার আসর বসে। সেখানেই দীর্ঘদিন ধরে জুয়া খেলা করে আসছে বিভিন্ন বয়সী যুবকরা। এতে খেলায় প্রায় প্রতিদিনই ঘটে টাকা হার—জিতের ঘটনা। এখানে এই নিয়ে প্রায় ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত ওমর আলী ও মিরাজ হোসেনের ছেলেরাও ওই চা দোকানে জুয়া খেলে মোটা অঙ্কের টাকা হেরে যায়।

এই নিয়ে শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে আরিফের চা দোকানে গিয়ে চড়াও হন। এতে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয়। দুইপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ চলাকালে মাথায় লাঠির আঘাত খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওমর আলী।

এসময় বুকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মিরাজ হোসেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ওমর আলী ও মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে দুজন নিহতের খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

অনলাই ডেস্ক :

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews