1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

  • রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

মো:দিল.সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার চৌবাড়ী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) তার স্ত্রী বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়ার নুরু শেখের মেয়ে নূরী খাতুনকে (১৯) হত্যার পর আত্মহনন করেন। খবর পেয়ে ডিবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত শফিকুল রাজমিস্ত্রির কাজ করতেন। এর আগেও দুটি বিয়ে করে তালাক দিয়েছেন তিনি। নূরী ছিলেন শফিকুলের তৃতীয় স্ত্রী।

শফিকুলের বাবা সবের মোল্লা জানান, সকাল সাড়ে ৯টার সময়ও শফিকুল ও নূরী ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে থাকি। কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখি ছেলে শয়নকক্ষের ধরনার সঙ্গে ঝুলছে। আর ছেলের বউ মেঝেতে পড়ে আছে। এরপর সংবাদ পেয়ে বাড়িতে পুলিশ আসে।

নিহত নূরী খাতুনের মা ফরিদা বেগম জানান, ১৩ মাস আগে প্রস্তাবের মাধ্যমে শফিকুলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকে মেয়ের ননাস ও শ্বশুর নির্যাতন করতে থাকে।

এক পর্যায়ে মেয়ে ও জামাইকে আলাদা করে দেওয়া হয়। কয়েক দিন আগে মেয়ে ও জামাই আমাদের বাড়িতে চলে এসেছিল। পরে অনেক বোঝানোর পর তারা গত শুক্রবার নিজ বাড়িতে চলে যায়।

কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান, দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews