1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রকাশ্যে চাঁদাবাজির সময় বসুন্দিয়ার সেই চাঁদাবাজ ফেরদৌস আটক

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

অমল কৃষ্ণ পালিত: বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি ঃ  প্রকাশ্যে যশোর-খুলনা মহাসড়কে নসিমন ও ভ্যান ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় ফেরদৌস ওরফে ফিরোজকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৩ আগস্ট বুধবার দুপুরে যশোর সদরের বসুন্দিয়া মোড় যশোর-খুলনা মহাসড়কে। আটক ফেরদৌস ওরফে ফিরোজ বানিয়ারগাতী গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। তিনি কখনো ফাঁড়ি পুলিশ আবার কখনো হাইওয়ে পুলিশের নাম ভাঙ্গিয়ে নানা ধরণের অপকর্ম করে আসছিলেন।

স্থানীয়রা জানায়,  দির্ঘদিন ধরে বসুন্দিয়া ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশের নাম ভাঙ্গিয়ে বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ডে নসিমন ও ভ্যান চালকদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। সরকার ঘোষিত  মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনকে পুজি করে চালকদেরকে জিম্মি করে চাঁদাবাজী করে আসছিলেন।

সর্বশেষ বুধবার দুপুরে রূপদিয়া থেকে কাঠ বোঝাই করে নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ড অতিক্রমকালে চাঁদাবাজ ফেরদৌস নসিমন চালক ইসারতকে মাহসড়কের মাঝ বরাবর থামিয়ে তার নসিমনের স্টার্ট বন্ধ করে রাখে এবং তার কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু নসিমন চালক তাকে চাঁদা দিতে অস্বীকার করায় সে তাকে গালাগালসহ বিভিন্ন ভয়ভীতি দেখায় ও তার নসিমন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে আটকে রাখার হুমকি দেয়।

এসময় পার্শ্ববর্তী লোকজন বিষয়টি লক্ষ্য করে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ কামরুজ্জামানকে মোবাইল ফোনে অবহিত করলে এ ব্যাপারে তার কিছু করার নেই বলে জানিয়ে দেন। পরে পুলিশের উপর মহলের কাছে এ সংবাদ যায়। পরে উপর মহলের নির্দেশেই  বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান বাধ্য হয়ে ফিরোজকে আটক করেন।

এদিকে, এলাকায় গুঞ্জণ উঠেছে ফিরোজের সাথে ক্যাম্পের ইনচার্জের গভীর সখ্যতা রয়েছে। সারা দিনের ইনকামের একটি অংশ যায় ইনচার্জের পকেটে। এ কারণে তিনি প্রকাশ্যে চাঁদাবাজী চালালেও দেখেও না দেখার ভান করে থাকতেন । কিন্তু উপর মহলের নির্দেশনা আসায় এবার আর তিনি ফিরোজকে সেল্টার দিতে পারেন নি। আটক করতে বাধ্য হয়েছেন ক্যাম্প ইনচার্জ বলে এলাকায় গুঞ্জন উঠেছে।

এ ব্যাপারে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই কামরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে জানান,  ফেরদৌস ওরফে ফিরোজকে চাঁদাবাজি কালে আটক করা হয়েছে।  তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews