1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এপ্রিলে সড়কে ঝড়লো ৫৫২ প্রাণ, আহত ৮৫২

  • শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

এপ্রিলে সড়কে ঝড়লো ৫৫২ প্রাণ, আহত ৮৫২

গেল এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ৫২৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫২ জন।

বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, গত মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ২৮ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৪ দশমিক ২২ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০ দশমিক ৯৮ শতাংশ ফিডার রোডে ঘটেছে। মোট দুর্ঘটনার ৪০ শতাংশে মোটরসাইকেলের সংযোগ রয়েছে বলে দেখা যায়। নিহতদেরও প্রায় অর্ধেক বাইক আরোহী। ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ২৩১ জন নিহত এবং ১৭১ জন আহত হন।

সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী ও ৩৭ জন পরিবহন শ্রমিক। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩টি শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১৪৪ জন বিভিন্ন পরিবহনের চালক, ২২ জন পরিবহনকর্মী এবং ৭৮ জন পথচারী ও ৩০ জন শিক্ষার্থী। নিহতদের ৪৭ জন নারী ও ৪৩ জন শিশু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার ৪৮ দশমিক ৬৬ শতাংশ গাড়িচাপা, ২২ দশমিক ৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬ দশমিক ৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ১১ দশমিক ৭৮ শতাংশ অন্যান্য কারণে ঘটে।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এপ্রিলে মাসে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১৬ জন নিখোঁজ হয়েছেন। গত মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৭৮টি দুর্ঘটনায় ৫৯৭ জন নিহত ও ৯১৯ জন আহত হয়েছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews