1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০ মাস বয়সী বকনা বাছুর প্রতিদিন ৩ লিটার দুধ দিচ্ছে

  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

১০ মাস বয়সী বকনা বাছুর প্রতিদিন ৩ লিটার দুধ দিচ্ছে

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাছুর প্রসব করা গাভি দুধ দেবে, এটাই স্বাভাবিক। তবে ১০ মাস বয়সী বকনা বাছুর দুধ দেবে, সেটা অস্বাভাবিক। শুনে অবাক হওয়ারই কথা। যেখানে নিজে বেঁচে আছে মায়ের দুধ পান করে। প্রসব ছাড়াই সেই দুধের বাছুরই আবার প্রতিদিন দিচ্ছে আড়াই থেকে ৩ লিটার দুধ। একইসঙ্গে বাছুরটির মা প্রতিদিন দুধ দিচ্ছে দেড় লিটার।

ব্যতিক্রমী এমনটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নলছিয়া গ্রামে। বকনা বাছুরটির মালিকের নাম আব্দুস ছালাম মিয়া। এ নিয়ে উৎসুক মানুষের মাঝে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনা শুনে প্রতিদিন এলাকাবাসীসহ উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছেন।

সরেজমিনে আব্দুস সালাম মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী পারভীন বেগম ১০ মাস বয়সের ওই বকনা গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করছেন। এমন দৃশ্য দেখতে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন। সাধারণত যে গাভি বাছুর প্রসব করে সেই গাভিই দুধ দিয়ে থাকে। ১০ মাস বয়সী বকনা বাছুর দুধ দেয়ার এটি একটি ব্যতিক্রমী ঘটনা। বিষয়টি শুনে আমরা আশ্চর্য হয়েছি। যারা বিশ্বাস করতে চান না তারা দুধ দোয়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন। সকালে ও বিকালে দেড় লিটার করে প্রতিদিন তিন লিটার দুধ সংগ্রহ করে থাকেন।

আব্দুস সালাম বলেন, গত ৭-৮ মাস আগে ১ লাখ ৩ হাজার টাকা দিয়ে একটি বাছুরসহ গাভী কিনে যমুনার চরাঞ্চলে লালন-পালন করছেন। গাভীটি শুরু থেকে ৩-৪ লিটার করে দুধ দিত। কিন্তু গেল রমজান মাসের প্রথম থেকে ১০ মাস বয়সী বাছুরের ওলান বড় দেখে টান দেয়া হয়। তাৎক্ষণিক বাছুরটির ওলান থেকে দুধ বের হয়ে আসে।

আব্দুস সালামের স্ত্রী পারভীন বেগম বলেন, বকনা বাছুরটি প্রসব ছাড়া দুধ দেওয়ার বিষয়টি দেখে আমরা অবাক হয়েছি। শুরুতে দুধের পরিমাণ কম হলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন সকাল-বিকাল আড়াই থেকে ৩ লিটার করে দুধ দিচ্ছে। বাছুরটির মাও দেড় লিটার করে দুধ দিচ্ছে। প্রথমে বাছুরের দুধ ছাগলের বাচ্চাকে খাওয়ালেও এখন পরিবারের সদস্যরা এই দুধ পান করছি না।

স্থানীয় লোকজন বলেন, সারাজীবন দেখলাম গাভী দুধ দেয় আর বাছুর দুধ খায়। এখন দেখছি বাছুরও দুধ দিচ্ছে। খুবই অবাক হলাম। এমন ঘটনা কোনদিন শুনিওনি, দেখিওনি। আমাদের জীবনে এই প্রথম দেখলাম যে বাছুর দুধ দেয়। এই ঘটনা শুনে আশপাশের লোকজন ছাড়াও এ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

এবিষয়ে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস বলেন, এমন ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। হরমোনজনিত কারণে এমনটা অনেক সময় হয়ে থাকে। এ ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। যে কেউ ওই বাছুরের দুধ পান করতে পারবেন। এ ধরনের ঘটনা দেশে আগেও ঘটেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews