প্রেস বিজ্ঞপ্তি :
জনাব মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম, অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল সাহেবের নির্দেশে এসআই/ সুবল চন্দ্ৰ পাল, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়া মোবাইল-১২ ডে ডিউটি করা কালীন

ইং ০৪/০৫/২০২৩ তারিখে টাঙ্গাইল সদর থানাধীন ঘারিন্দা ইউনিয়নের চরজানা সাকিনস্থ মাসুদ মিয়ার বেকু গ্যারেজের ১০০ মিটার উত্তরে হাসমত আলীর মুদি দোকানের সামনে ঢাকা হইতে উত্তর বঙ্গগামী সার্ভিস লেনের উপর কতিপয় ব্যক্তিরা ০৩টি মোটর সাইকেল নিয়ে ঢাকা হতে উত্তরবঙ্গগামী মহাসড়কে অবস্থান করিয়া ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া প্রস্তুতি গ্রহন মামলার আসামী
১. হাসিবুর রহমান অনুপ (২৬), পিতা-হাবিবুর রহমান, মাতা-কবিতা খানম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- বেপারী পাড়া, উপজেলা/থানা- টাঙ্গাইল সদর, জেলা -টাঙ্গাইলকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কালে আসামীর হেফাজত হইতে (ক) ০১টি স্টীলের চাপাতি, (খ) ০১টি স্টীলের চাকু, (গ) ০২টি লোহার রডের টুকরা, (ঘ) ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগ,

(ঙ) ০১টি SAMSUNG DUOS বাটন মোবাইল, যারমধ্যে ব্যবহৃত সিম নং ০১৬০১৫১২০৩৬, (চ) ০১টি Apache RTR 4V, 160CC, কালো-সিলভার রংয়ের রেজিঃ বিহীন, মোটর সাইকেল, মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা উদ্ধার পূর্বক উক্ত বিষয়ে টাঙ্গাইল
সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এতে এলাকায় জন-সাধরণের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

Leave a Reply