1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিএনজি-অটোরিক্সার ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশ করায় ভূঞাপুর প্রেসক্লাবে হামলা

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

সিএনজি-অটোরিক্সার ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশ করায় ভূঞাপুর প্রেসক্লাবে হামলা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও অটোরিক্সার ভাড়া বৃদ্ধি করার সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের উপর হামলা ও ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে উপজেলা আওয়ামী লীগের এক নেতা। এ বিষয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ১ মে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে মে দিবসের অনুষ্ঠানে উপজেলা থেকে বিভিন্ন রুটে সিএনজি ও অটোরিক্সার ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় উপজেলা সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহার। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। দফায় দফায় যাত্রীদের সাথে ভাড়া নিয়ে সিএনজি ও অটোরিক্সা চালকদের বাকবিতন্ডা হয়।

এ বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এ সংগঠনের নেতা কর্মীরা। এর জের ধরে বৃহষ্পতিবার বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার ও সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়ে প্রকাশ্যে সাংবাদিকদের দেখে নেয়ার এবং ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ সময় দায়িত্ব পালনরত সাংবাদিক আরিফুজ্জামান তপুকে ধাওয়া করে এবং একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রেসক্লাবে হামলা চালায়। এ ঘটনার প্রেক্ষিতে প্রেসক্লাবের সম্পাদক বাদি হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি মোঃ জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোল্লা মুসফিকুর মিল্টন, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন সংগঠন।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, প্রেসক্লাবে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews