কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকের ধান কেটে দিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। সোমবার (০১ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া এলাকায় এ ধান কাটা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম,

মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর,

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা,
ফলদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হজরত আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক,
সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান।

Leave a Reply