মাওঃ মুহাম্মাদ কামরুজ্জামান
আলহামদুলিল্লাহ!
সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহ তা’য়ালার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক যিনি আমাদের জীবন পরিচালনার জন্য দিন-মাস-বছরকে নির্ধারণ করেছেন, সময়ের ক্রমাগত আবর্তনে আমাদের মাঝে একটি বছর পার করে আবারো নতুন বছরে এনে দিয়েছেন হিজরী ১৪৪৪।
সকলকে জানাই শুভ নববর্ষ ১৪৪৪। আমরা সকলেই জানি আরবি বৎসরের প্রথম মাস হল মুহাররম, যেটা অনেক বরকতপূর্ণ মাস তাই আজ মুহাররম মাসের তাৎপর্য- ফজিলত- করণীয়-বর্জনীয় এবং এ মাস সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে কিঞ্চিৎ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ।
এখানে কুরআন ও হাদিসের আলোকে ধারাবাহিকভাবে কয়েকটি বিষয়ের উপর আলোচনা হবে, আশা করি সম্মানিত পাঠকবৃন্দ এ আলোচনা দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ। ১। মুহররম মাসের তাৎপর্য।২। এ মাসের ফজিলত। ৩। এ মাসের করণীয়। ৪। মহররমের রোজা রাখার হুকুম।
৫। এ মাসে কারো মৃত্যুতে আমাদের কি করনীয়? ৬। ইমাম হুসাইন রা. কে কেন্দ্র করে যে মাতম করা হয় এটা কখন শুরু হলো এবং শরীয়তের আলোকে এটা জায়েজ কিনা? ৭। মুহাররমকে কেন্দ্র করে কিছু জাল হাদিস। বিস্তারিত আলোচনা ১।মুহাররমের তাৎপর্য:-
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ করেন:
নিশ্চয়ই মাস সমূহের গণনা আল্লাহর কাছে ১২ মাস, আল্লাহর কিতাবে, (সেদিন থেকে) যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আর এর মধ্য থেকে চারটি মাস সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত দ্বীন।
(সূরা তাওবা আয়াত নং ৩৬)
এখানে আল্লাহ তায়ালা চারটি মাসকে সম্মানিত বলেছেন যার ব্যাখ্যা আমরা হাদিস দ্বারা নিতে পারি।
হযরত আবু বাকরাহ্ রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু থেকে বর্ণিত আল্লাহ তায়ালা যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে সময় আবর্তিত হচ্ছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ১২ মাসে বছর হয় তার মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি ধারাবাহিকভাবে যথা: জিলক্বদ, জিলহজ্ব ও মোহাররম আরেকটি হলো রজব। (সহি বুখারী হাদিস নং ১৯৭)
সুতরাং আমরা এই হাদিসের ভিতরে মুহাররম মাস কে সম্মানিত মাসের ভিতরে পেলাম।
এ মাসের আমল কি হবে এ বিষয়ে অন্য একটি হাদিস জানা যাক!
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিআল্লাহু তা’আলা আনহুমার বর্ণনা:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন তখন দেখলেন ইহুদীরা মুহাররমের ১০ তারিখ রোজা রাখলো! তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা বলল এটা একটা বরকতপূর্ণ দিন, এই দিনে আল্লাহ পাক বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন তাই মুসা নবী আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া সাল্লাম বললেন আমি মুসা নবীকে (ভালোবাসার দিক থেকে) বেশি হকদার,
তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখতে বললেন।
( সহিহ বুখারী হাদিস নং ২০০৪) আমরা কুরআন ও হাদিসের আলোকে মুহরমের রমের তাৎপর্য জানলাম।
এখন আলোচনা হবে মহরম মাসের ফজিলত সম্পর্কে।
১ চলবে….
Leave a Reply