কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাতেমা ওই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা ও তার ফুফাতো ভাই পুকুরে গোসল করতেছিল। ফাতেমা সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে ফাতেমাকে পানিতে ডুবে যেতে দেখে তার ফুফাতো ভাই তার বাড়িতে খবর দেয়।
পরে পরিবারের লোকজনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ফাতেমাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার এসআই আরফান আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাতেমা তার ফুফাতো ভাইকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়।
ফুফাতো ভাই বাড়িতে এসে সবাইকে জানালে তার পরিবার ও স্থানীয় লোকজন গিয়ে শিশুটিকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply