কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) সকালে এই দুই ব্যাচের উদ্যোগে যমুনা স্ট্রেডিয়ামে (কুকাদাইর/জিগাতলা বেড়িবাঁধ) এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৯ ও এসএসসি ব্যাচ ২০০১ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খেলায় এসএসসি ব্যাচ ১৯৯৯ প্রথমে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। পরে এসএসসি ব্যাচ ২০০১ সব কটি উইকেট হারিয়ে ১১০ রানের টার্গেট নিয়ে ১৫.৪ বলে ৯৯ রান সংগ্রহ করে।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন এসএসসি ব্যাচ ১৯৯৯ এর শামীম আল মামুন। খেলায় কোচের দায়িত্ব পালন করেন সাংবাদিক ফুয়াদ হাসান রঞ্জু ও আলতাব মাহমুদ।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- দুদকের সহকারী পরিচালক রনজিত কর্মকার, এসআই ফিরোজ আলম সোহেল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহদাত হোসেন বাবু,

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল আলীম তালুকদার, সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক শামীম আল মামুন, রাজীব সাহা, চাকরিজীবী লিয়াকত হোসেন বাবু, অডিটর ইমরুল আহসান, গাজি মাজহারুল ইসলাম, সুজা খা, হান্নান তালুকদার, শাহীন আলম, সেলিম, শহিদুল ইসলাম,

চাকরিজীবী ফারুক হোসেন, আইসিডিডিআরবি এর প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান রাজীব, ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা ওমর শরীফ, সহকারী শিক্ষক তাহমিদুল হোসেন ইমরান,
বিজন কুমার গোপ, আল মামুন সরকার, সুলতান মন্ডল, হাবিবুর রহমান হাবিব, আলতাব মাহমুদ, মোঃ রায়হান, নাসিম, আব্দুর রহিম, হাবিব রুবেল, সাংবাদিক কোরবান আলী তালুকদার,
মনিরুজ্জামান মনির, সুরমান তালুকদার, শরীফ হোসেন ফয়সাল, ফজলু তালুকদার, নুর মোহাম্মদ, রেজাউল ইসলাম, ইতালি প্রবাসী মাহবুবুর রহমান, আব্দুল আলীম, মোঃ হাসান সহ দুই দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply