1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৃষ্টি কামনায় ভূঞাপুরে ইসতিসকার নামাজ আদায় 

  • শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

বৃষ্টি কামনায় ভূঞাপুরে ইসতিসকার নামাজ আদায় 

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ট। নেই বৃষ্টির দেখা। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পের পানি সংকট দেখা দিয়েছে। তাই বৃষ্টির আশায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন গ্রামবাসী।

শুক্রবার (২১ এপ্রিল) বাদ জুমআ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কয়েড়া বটতলা ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

ইসতিসকার নামাজে অংশ নেওয়া মাদ্রাসা  শিক্ষক বদিউজ্জামান রুনু বলেন, প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করে গ্রামবাসী।

গরমের কারণে মানুষ ও প্রাণীকূল নাকাল হয়ে পড়েছে। জমির আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের  কবুল করে এ পরিস্থিতি থেকে মুক্তি দেবেন।

নামাজে অংশ নেয়া মুসুল্লিরা জানান, প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। দাবদাহের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন শিশুসহ নানা বয়সের মানুষ ঠান্ডা জ্বর ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় গ্রামবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

কয়েড়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বেলাল হোসেন বলেন, মহানবী (সা.) অনাবৃষ্টি ও খরার সময় সাহাবীদের সঙ্গে নিয়ে খোলা ময়দানে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করতেন। আমরা আমাদের প্রিয় নবীর (সা.) সুন্নাহকে অনুসরণ করে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দেবেন এমনটাই প্রত্যাশা আমাদের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews