1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভূঞাপুরে কমিউনিস্ট পার্টির পথসভা

  • শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভূঞাপুরে কমিউনিস্ট পার্টির পথসভা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সারাদেশে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোপালপুর উপজেলা কমিটি উদ্যোগে পৌর শহরের থানা ব্রীজ ও পৌর এলাকার কালীবাড়ি মোড়ে এবং বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড, ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয় ও শিয়ালকোল হাটে এই প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়।

গোপালপুর উপজেলা কমিটির সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক এম এ মাসুদের সঞ্চালনায় পথসসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান,

উপজেলা সিপিবি নেতা সাবেক পৌর কমিশনার হাবিব মন্ডল, কৃষক সমিতির উপজেলা কমিটির নেতা সমীর কুমার দে, বেলুয়া গ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

পরে ভূঞাপুরে উপজেলা কমিটির সিপিবি সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ।

কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান বলেছেন, সরকার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন এবং দফায় দফায় সারের মূল্যবৃদ্ধি করছে।

গত ১১ এপ্রিল সারের দাম কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরআগে গত আগষ্ট মাসে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি করা হয়। এর খেসারত দিচ্ছেন খেটে খাওয়া দেশের গরীব কৃষক ও সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, গত এক বছরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়িয়েছে ফলে প্রতিটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে জনজীবন দুর্বিষহ করে ফেলেছে।

আমাদের আজকের এই সভা থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা দাবি করছি- কৃষি, কৃষক ও জনগণের স্বার্থে গ্যাস, বিদ্যুৎ,

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য কৃষি উপকরণের দাম কমাতে হবে। ফসলের লাভজনক দাম দিতে হবে। গ্রামীণ পল্লীরেশন, গণবন্টন ব্যবস্থা ও শস্য বীমা চালু করতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews