ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ঘাটাইলের হামিদপুরে অরাজনৈতিক সংগঠন ‘হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ’ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ই এপ্রিল) স্থানীয় ফুডপার্ক রেস্টুরেন্টে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ক্লাবের সভাপতি আল আমীন, সাধারন সম্পাদক সেলিম তালুকদারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রিন্স রহমান পাবেল, ঘাটাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্থানীয় ডিস ব্যাবসায়ী সাংবাদিক রেজাউল করিম খান রাজু, প্রোটন একাডেমির পরিচালক মো.মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এর উদ্যোগে এলাকায় অসুস্থ, প্রতিবন্ধী, অস্বচ্ছল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা করে থাকেন।
Leave a Reply