মাগুরার শ্রীপুর উপজেলায় ৪৩ জন দরিদ্র ব্যক্তিকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার এসব অনুদান দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত,সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখরের ঐচ্ছিক তহবিল থেকে প্রাপ্ত এসব অনুদানের টাকা উপজেলার ৪৩ জন দরিদ্র ব্যক্তিদের দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply