1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দু’দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

দু’দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে পরকীয়া প্রেমিক আল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে দু’দিন ধরে অনশন করছে আয়শা খাতুন (১৭) নামে এক তরুণী। এদিকে তরুণীর বাড়িতে আসার বিষয়টি টের পেয়ে প্রেমিক ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

রবিবার (০২ এপ্রিল) বিকেল থেকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি এলাকায় ওই তরুণীকে অনশন করতে দেখা গেছে। এদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণের পর সম্পর্কের কথা অস্বীকার করছেন প্রেমিক। আয়শা খাতুন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামের মোঃ আকবর হোসেনের মেয়ে এবং অভিযুক্ত প্রেমিক আল-আমিন বাগবাড়ী গ্রামের মোঃ বাদশার ছেলে।

অনশনরত প্রেমিকা জানায়, প্রায় তিন বছর আগে বাগবাড়ী জহির তালুকদারের ছেলে মোঃ বেলালের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের আগে থেকেই রাস্তা ঘাটে আমাকে বিরক্ত করতো। প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দুই বছর পর একপর্যায়ে তার প্রেমের ফাঁদে পা দেই। আল আমিন আমাকে বাড়িতে থেকে নিয়ে জামালপুরে সে যেখানে চাকরি করে সেখানে ৩/৪ দিন রেখে একাধিকবার ধর্ষণ করে। বাড়িতে এসে বিয়ে করবে বলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে রেখে চলে যায়। তারপর থেকে সে আমার ফোন না ধরায় বিষয়টি আমার পরিবারকে জানালে তার পরিবারকে জানায়। তারপর থেকেই সে আমাকে ফোনে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আমার সাথে যোগাযোগ একেবারে বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, সব কিছু জানার পর এক মাস আগে স্বামী আমাকে ডিভোর্স দেয়। এখন বাধ্য হয়েই বিয়ের দাবিতে আল-আমিনের বাড়িতে এসেছি। এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই বাড়িতে অবস্থান করবো। আমার দাবি মেনে না নিলে এই বাড়িতে (আল আমিন এর বাড়িতে) ফাঁসি দিয়ে মারা যাবো।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, বিয়ের দাবিতে একটি তরুণী অনশন করছে শুনেছি। বিয়ের দাবি এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews