1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় টাকার জন্য মুমূর্ষু রোগীকে ৩ ঘন্টা আটকে স্বজনদের মারপিট

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় টাকার জন্য মুমূর্ষু এক রোগীকে আটকে রেখে স্বজনদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে হার্ট ফাউন্ডেশনে বিরুদ্ধে। টানা ৩ ঘন্টা রোগীকে এ্যাম্বুলেন্সে আটকে রাখার পরে সদর থানা পুলিশের হস্তক্ষেপে রোগী ও তার স্বজনদের উদ্ধার করা হয়। রবিবার বেলা ১১টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকায় বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাস (৪৫) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাউখোলা পরানপুর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে। অপরদিকে রোগীর স্বজনদের মারপিটে নেতৃত্ব দেন হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ।

ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাসের কাকি টুম্পা বিশ্বাস জানান, গত ২৮ মার্চ দুপুর ১২টার দিকে ব্রেন স্টোকজনিত সমস্যার কারণে ভাইপো মুক্তিকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করি। গত পাঁচ দিন ধরে সে এখানে ভর্তি আছে। রোগীর অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেই। তবে হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার ভর্তির সময় বেড ভাড়া ১২শ’ টাকা চুক্তি করলেও ছাড়পত্র দেয়ার সময় ১৬শ’ টাকা করে দাবি করে।

তিনি আরো বলেন, বেলা ১১টায় আমরা রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্সে উঠি। তখন আমার ভাইপো উত্তম বিশ্বাস ম্যানেজারের কাছে টাকা পরিশোধ করতে যায়। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দিতে না চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজার তাকে মারপিট করে। হাসপাতালের ম্যানেজার দেবব্রত কর্তৃক  হামলার শিকার উত্তম বিশ্বাস জানান, আমার কাছে ম্যানেজার অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করে। তখন আমরা অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় আমাদেরসহ এ্যাম্বুলেন্সে থাকা আমার দাদাকে আটকে দেয়। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তিন ঘন্টা আমাকে ম্যানেজারের রুমে আটকে রেখে মারপিট করে।

রোগীর দাদা গৌতম বিশ্বাস বলেন, চাহিদা মতো অতিরিক্ত টাকা না দেয়ায় মুক্তি বিশ্বাসকে এ্যাম্বুলেন্সে আটকে রাখে এবং উত্তম বিশ্বাসকে ম্যানেজারের রুমে আটকে রাখে। মারপিট করার বিষয়ে জানতে গেলে ম্যানেজারসহ  হার্ট ফাউন্ডেশনের কর্মচারীরা আমাকে ও আমার আরেক দাদা সন্তোষ বিশ্বাসকে মারপিট করে।
অভিযুক্ত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত বিষয়টি অস্বীকার করে জানান, রোগীর স্বজনরা আমাদের উপর চড়াও হয়। আমরা রোগীর স্বজনদের কোন প্রকার মারপিট করিনি। হার্ট ফাউন্ডেশনের মালিক ডাঃ ফয়লাস আহমেদ বলেন, কোন রোগীকে আটকে রাখা হয়নি। ছাড়পত্র করার জন্য আমার বাসায় আসছিলো। এ জন্য দেরি হয়েছে। রোগীর লোকজন হাসপাতালের স্টাফদের উপর চড়াও হয়েছে তবে স্টাফরা কোন মারপিটের ঘটনা ঘটায়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, রোগীর স্বজনরা থানায় কল করে বিষয়টি জানালে সেখানে পুলিশ পাঠালে পরিস্থিতি স্বাভাবিক  হয়। একই সাথে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে খুলনা মেডিকেলের জন্য রওনা করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন সজিবুর রহমান জানান, রোগীর স্বজনরা অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে হার্ট ফাউন্ডেশনে প্রতিনিয়ত রোগী আটকে রেখে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এর আগে করোনাকালে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়াসহ হার্ট ফাউন্ডেশন নাম থাকলেও হার্টের চিকিৎসা হয় না বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews