1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরার বরসা এনজিও’র প্রধান কার্যালয়ের সামনে ৪ ঘন্টা অবস্থান ধর্মঘটে গ্রাহকরা

  • শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

অধিক মুনাফার লোভ দেখিয়ে বরসা এনজিও কর্তৃক  হাতিয়ে নেওয়া শতকোটি টাকা ফেরতের দাবিতে সাতক্ষীরা শহরের চায়না-বাংলা শপিং কমপ্লেক্সে বরসা’র প্রধান কার্যালযের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে। অবস্থান ধর্মঘটের ফলে কোন ক্রেতা পণ্য কিনতে শপিং কমপ্লেক্সে ঢুকতে পারেননি। বিকেল তিনটার দিকে কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের টাকা পাইয়ে দেওয়ার আশ^াসের প্রেক্ষিতে তারা কর্মসূচি তুলে নেন।
সরেজমিন দেখা যায়, জামানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে সাতক্ষীরার বৃহত্তম শপিংমল চায়না-বাংলা শপিং কমপ্লেক্সে অবস্থিত বরসা প্রধান কার্যালয়ের সামনে ৪ শতাধিক মানুষ অবস্থান করছেন। এদের মধ্যে অনেকেই কমপ্লেক্সের দো-তলায় ঢুকে পড়েছেন। অনেকে আবার সিড়ির ধারে ও ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এ সময় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক যান চলাচলের উপযোগী করতে ও যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন দেখা যায়।

 

 

 

 

অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া দেবহাটার টিকেট গ্রামের আরিফুল ইসলাম বলেন, আশাশুনি, শ্যামনগর, দেবহাটা ও কালিগঞ্জের দশ হাজারেরও বেশি মানুষের কাছ থেকে কয়েক শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বরসা এনজিও। এদের মধ্যে কারো ডিম বিক্রি, কারও বা মুরগী বিক্রির টাকাও রয়েছে। আমরা এ টাকা ফেরতে পাওয়ার দাবি করছি। কালিগঞ্জের আকলিমা খাতুন বলেন, লাভ দেওয়ার কথা বলে বরসা এনজিও প্রান্তিক মহিলাদের কাছ থেকে টাকা নিয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা আমাদের জামানতের টাকা ফেরত দিচ্ছে না। এখন সেই টাকা ফেরত না দেওয়ায় অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে। কালিগঞ্জের শারীরিক প্রতিবন্ধী রুহুল আমিন বলেন, আমি প্রতিবন্ধী। আমার স্ত্রী এবং সন্তান ইটের ভাটায় শ্রমিকের কাজ করে কিছু টাকা জমিয়ে ছিলো। পাঁচ বছর আগে বরসা এনজির কর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে সেখানে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জমা রাখা হয়েছিল। সেই টাকা আত্মসাতের খবরে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। বার বার ওয়াদা করেও এনজিও কর্তৃপক্ষ আমার টাকা ফেরত দিচ্ছে না।
দেবহাটার শ্যামনগর গ্রামের প্রজিত মন্ডল জানান, বরসা এনজিও তে আমার দেড় লক্ষ টাকার একটি ডিপিএস রয়েছে। প্রায় ৬ বছর হলো তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখনো আমার টাকা ফেরত দেয়নি। টাকা চাইলে আজ না কাল বলে কালক্ষেপন করছেন কর্তৃপক্ষ। একই ধরনের অভিযোগ করেন, আড়াই লক্ষ টাকা জামানতকারি আশাশুনির খলিসানির অমর বিশ্বাস, দেবহাটার টিকেট  গ্রামের নুরুজ্জামান, সুবর্ণবাদ গ্রামের তাপস কুমার সরকারসহ অবস্থান ধর্শঘটে অংশগ্রহণকারি অধিকাংশ নারী-পুরুষের।
বরসার নির্বাহী পরিচালক আশিকুর রহমান জানান, গ্রাহকদের টাকা পরিশোধের লক্ষ্যে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে। এ নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আমাদের কথা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক তারেক ইবনে আজিজ জানান, অবস্থান ধর্মঘট চলাচলে জান-মালের নিরাপত্তা রক্ষায় পুলিশ উদ্যোগ নিয়েছিল। বিকেল তিনটার দিকে দেবহাটার কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক ঘটনাস্থলে এসেছিলেন। তিনি এসে সংক্ষুব্ধদের সামনেই জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন করেছিলেন। একপর্যায়ে টাকা ফেরত পাওয়ার আশ^াস পেয়ে সংক্ষুব্ধরা বাড়িতে চলে গেছেন।
প্রসঙ্গত, অধিক লাভের প্রলোভন দেখিয়ে আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরের তৃণমূল পর্যায়ের মানুষের কাছ থেকে কয়েকশ’ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা বরসা’র বিরুদ্ধে। দশ বছরেরও বেশি সময় ধরে মূল টাকা ও মুনাফা কোনটাই না পেয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। চলতি বছরের শুরুতে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের রতনপুর শাখা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন প্রায় ৩ হাজার গ্রাহক।
এদিকে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর চায়না-বাংলা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান চিকিৎসার জন্য দুবাইয়ে যেয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার ভাই আশিকুর রহমান সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সংগ্রহ  সময়ের খবর

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews