1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু

  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই ছাত্র কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১১)।

রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার খানুরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সুজয় পাল গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ও লিখন পাল ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার ও স্থানীয়রা জানান, সুজয় ও লিখন সহ ৫-৬ জন বন্ধু মিলে বেলা ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। তারা নদীতে নেমে পানিতে ডুব খেলা করছিল।

এক পর্যায়ে বড় ভাই সুজয় নদীর গভীরে স্রোতে গিয়ে ডুবতে শুরু করে। এ সময় সুজয়ের চাচাতো ভাই লিখন তাকে উদ্ধার করতে গে‌লে সেও পা‌নি‌তে ডুবে যায়।

এসময় বাকী বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এসে আহতাবস্থায় দুই চাচাতো ভাই‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্মরত চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত জানান, দুইজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত‌্যু হ‌য়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews