কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা,
মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ হোসেন তালুকদার প্রমুখ। এসময় এত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply