কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ মার্চ সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মেম্বারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি মোহাম্মদ আলী মন্ডল ও সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ্জামান,
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply