কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কামাল হোসেন এবং ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়ার আম্মা খালেদা বেগম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার ( ১২ মার্চ) ভোর পৌনে ৩টায় ঘাটাইল উপজেলার তার নিজ গ্রাম এনায়েত বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমা ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার ভোরের দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাকে বাদ জোহর জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
খালেদা বেগমের মৃত্যুতে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

Leave a Reply