1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত আবু বকর ড্রাগন চাষে সফল

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তার বাড়ি। কৃষি বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজ উদ্যোগে কৃষি নিয়ে ভিন্নধর্মী কিছু করার স্বপ্ন ছিল তার৷ সেই স্বপ্ন এসে পূরণ হলো করোনা মহামারির সময়ে। করোনাজনিত ছুটিতে বাড়িতে অবসর সময় পার করছিলেন তিনি৷ আর এই অবসর সময়ে তিনি নিজের স্বপ্ন পূরণের কাজে নেমে পড়েন।

ইউটিউবে কৃষি সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পারিবারিক পতিত জমিতে ড্রাগন ফল চাষ করার উদ্যোগ নেন সিদ্দিক। পিতা আব্দুর রহমান এবং ছোটভাই আল-ইমরান হিমেল ও আল-মাস সাকিবের সহযোগিতায় ১১ শতক জমিতে প্রথম ১৮০টি চারা রোপণের মধ্য দিয়ে তার ড্রাগন ফল বাগানের যাত্রা শুরু হয়।

আবু বকর সিদ্দিক জানান, প্রথম বছরে তিনি মোট ১৩৮ কেজি ফল সংগ্রহ করেছেন। প্রথম বছরের সফলতার পর এই বছরে নতুন করে বাণিজ্যিকভাবে ‘5A সমন্বিত কৃষি খামার’ এর কাজ শুরু করেছেন। যেখানে ১২০০টি ড্রাগন ফলের চারা রোপণ করেছেন ৫৯ শতক জমিতে। বাগানে মোট  ড্রাগন ফলের চারার সংখ্যা এখন ১৪৮০টি। ড্রাগন ফলের পাশাপাশি BARI মাল্টা-১ প্রজাতির ৬০ টি গাছ, নতুন দুইটি বড়ই এর প্রজাতি কাশ্মীরির ১৫০ টি ও বল সুন্দরী প্রজাতির ১৫০টি গাছ, পেঁপের দুইটি প্রজাতি রেড লেডি ও সুইট লেডি এবং সাথে ভেষজ গুণসম্পন্ন অ্যালোভেরা গাছ রোপণ করেছেন তিনি।

বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে আবু বকর সিদ্দিক বলেন, কৃষি বিভাগের শিক্ষার্থী হিসেবে কৃষি নিয়ে ভিন্নধর্মী কিছু করার ইচ্ছে ছিল সবসময়। প্রচলিত কৃষি ধারণার বাইরে গিয়ে ভিন্ন প্রজাতির ফসল উৎপাদন করে যাতে কৃষক লাভবান হতে পারে সেই ব্যাপারে আমি কাজ করছি। বাগানে নতুন প্রজাতির আরো ফল ও অন্যান্য গাছ লাগিয়ে বাগানটিকে ভিন্ন রূপ দিতে চাই আমি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews