1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রী ও পদ্মা সেতু নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক আটক

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে ফেসবুকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়। আটক যুবকের নাম তাজুল ইসলাম তপন (৩০)। তার বাড়ি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হাতিয়া পৌরসভার লক্ষিদীয়া এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত তাজুল ইসলাম তপন হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আবদুল হকের ছেলে। তিনি ঢাকায় একটি ব্যাংকে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তপন ঢাকায় একটি ব্যাংকে চাকরি করার সুবাদে ঢাকায় থাকত। পদ্মা সেতু উদ্বোধনের আগে-পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদ্মা সেতু নিয়ে সে ফেসবুকে কটূক্তিকর একাধিক পোস্ট করে। আমরা তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করার পর ‘পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকার ইদুল আজহা দুইদিন পিছিয়ে দিয়েছে’সহ অনেকগুলো সরকার বিরোধী পোস্ট পেয়েছি। তার এই পোস্টগুলো হাতিয়ার লোকজনের নজরে আসে।

তিনি আরও জানান, গত কয়েকদিন আগে তপন ঢাকা থেকে হাতিয়ায় আসে। রাতে স্থানীয় লোকজন তাকে এলাকায় দেখতে পেয়ে আটক করে থানায় খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। তার মোবাইল জব্দ করার পর তার ব্যবহৃত ফেসবুক পোস্টে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews