1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে আন্তর্জাতিক মাইক্রো অর্গানিজম দিবস পালন

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে আন্তর্জাতিক মাইক্রো
অর্গানিজম দিবস পালন

বিশেষ প্রতিনিধি :

আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দক্ষিণ সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবসের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য।

উদ্বোধন অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য বলেন, অণুজীব আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। খাদ্য, ওষুধ, কৃষি, শিল্প ও পরিবেশ রক্ষায় অণুজীব গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

একই সঙ্গে কিছু ক্ষতিকর অণুজীব মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালেও গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমাদের শিক্ষার্থীদের গবেষণামূখী হতে হবে।

গবেষণার মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন,

জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক

মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তীসহ বিভাগটির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews