1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসার গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসার গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সলিম নামের এক রোহিঙ্গা হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কুতুপালং ৫ নম্বর শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত হেড-মাঝি হিসেবে দায়িত্বরত।

স্থানীয়দের বরাতে হারুনুর রশীদ বলেন, রাতে ওই ক্যাম্পে সি-২ ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এসময় মুখোশ পরিহিত ১০-১৫ জনের আরসার একটি দল গুলি করলে এতে মোহাম্মদ সলিম গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে আরসার সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি বলেন, গুলিবিদ্ব সলিমকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

উপমহাপরিদর্শক হারুনুর রশীদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews