1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সরকারী সম্পদ লুটে খাচ্ছে কুষ্টিয়ার দুই প্রভাবশালী নেতারা

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

সরকারী সম্পদ লুটে খাচ্ছে কুষ্টিয়ার দুই প্রভাবশালী নেতারা

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার ভেড়ামারার মহাজোটের প্রধান দুই দল আওয়ামী লীগ ও জাসদের নানা বিষয়ে মতবিরোধ থাকলেও পদ্মা নদী ও তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি এবং বালু উত্তোলনে দু’দলের নেতাদের পিরিত গলায় গলায়।

উভয় দলের নেতারা মিলেমিশে উপজেলার তিন ইউনিয়নের সাতটি স্থান থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছেন। এমনকি ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকেও জোর করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। গত ৭ ফেব্রুয়ারি ভেড়ামারার বাহিরচর, মোকারিমপুর ও বাহাদুরপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়,

দেদার তোলা হচ্ছে নদী ও এর পার্শ্ববর্তী এলাকার মাটি ও বালু। পদ্মাবেষ্টিত বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় চারটি, মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি মাঠসহ দুটি এবং বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামে একটি স্থান থেকে বালু ও মাটি তুলে বিক্রি হচ্ছে।

এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সাতটি স্পট থেকে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক মাটি ও বালু উত্তোলন করা হয়। এর দাম ৭ থেকে ১০ লাখ টাকা। বাহিরচরে উত্তোলনে জড়িত ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ ও শফি মেম্বারদের সিন্ডিকেট।

মোকারিমপুর ইউনিয়নে মাটি উত্তোলনে জড়িত ফকিরাবাদের যুবলীগ নেতা কুতুব উদ্দিন। বাগগাড়ি এলাকায় একই কাজ চলছে ইউনিয়ন যুবজোটের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম তুষার ও যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতের নেতৃত্বে। বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান সোহেল রানা পরনের বিরুদ্ধে।

এসব কাজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু এবং বর্তমান মেয়র ও উপজেলা যুবজোটের সহসভাপতি আনোয়ারুল কবির টুটুলেরও নাম উঠে এসেছে। বাগগাড়ি মাঠ এলাকায় গিয়ে দেখা যায়,

তীর থেকে নদীর প্রায় দেড় কিলোমিটার ভেতরে গিয়ে ট্রাকে বালু তুলে আনা হচ্ছে। সেখানে যাওয়ার পর মোটরসাইকেল নিয়ে হাজির হন কয়েকজন। এর মধ্যে যুবজোট নেতা তুষারও ছিলেন। তিনি নিজেকে পৌর মেয়র টুটুলের লোক বলে পরিচয় দেন। বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া পাথরঘাটের পাশেই কৃষি জমিতে দুটি ভেকু মেশিন কাটা হচ্ছে। স্থানীয় দুই কৃষক বলেন,

আমাদের জামি থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন চেয়ারম্যান পবন ও তাঁর লোকজন।

ইউপি চেয়ারম্যান পবনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রায়টা নতুনপাড়া পাথরঘাটের পাশের জায়গাটি নাটোর জেলার মধ্যে। একজন প্রতিমন্ত্রীর ভাই জায়গাটি ইজারা নিয়ে আমাদের মাটি কাটতে বলেছেন।

আওয়ামী লীগ নেতা শামীমুল ছানা দাবি করেন, বাগগাড়ি সংলগ্ন নদী থেকে বালু কাটার ইজারা আছে। আর চেয়ারম্যান পবনের শত্রু বেশি। তাঁর বিরুদ্ধে কথা বলবে, এটা স্বাভাবিক। আমাদের নামও বলতে পারে নেতাকর্মীরা। অন্যায় কিছু করছি না। উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু বলেন, আমি অনেক কিছু জানি,

তবে বলতে পারি না।তবে আমি এসব কাজের সঙ্গে থাকি না। পৌর মেয়র ও জাসদ নেতা টুটুল বলেন, আমি প্রশাসনের সঙ্গে বৈঠক করে এসব বন্ধের নির্দেশ দিয়েছি।

কোনো চোর-বাটপার আমার নাম ভাঙিয়ে এসব করতে পারে। এটার সঙ্গে আমার ও দলের কোনো নেতার সম্পর্ক নেই। ইউএনও হাসিনা মমতাজ বলেন, আমি সরেজমিন গিয়েছিলাম বিষয়টি দেখতে।

এসব বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমার অফিসের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেব। জেলা প্রশাসক সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews