1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় ভুয়া পুলিশ সেজে ডাকাতি, ৬ জনকে গ্রেপ্তার করল ‘আসল’ পুলিশ

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় আন্তজেলা ডাকাত দলের সর্দার শরীফ হাসানুল বান্না ওরফে সুমন বাবুসহ ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ওয়ারিয়া পূজা মন্ডপের সামনে থেকে ৫ জনকে এবং আজ সোমবার ভোরে সদর উপজেলার মাগুরা বউ বাজার এলাকা থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একজোড়া হ্যান্ডক্যাপ, পুলিশের পোশাক, নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল। সোমবার (২৫ জুলাই) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নারানজোল পূর্বপাড়া গ্রামের রেজাউল ইসলামের পুত্র ডাকাত দলের প্রধান শরীফ হাসানুল বান্না ওরফে সুমন বাবু (৩৪), একই উপজেলার গোবিন্দকাটি গ্রামের রফিকুল ইসলাম সরদারের পুত্র জাহিদ হোসেন (২৭), কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফজের আলী কারিকরের পুত্র রাশেদুল কারিকর (৩২), সদর উপজেলার কাশেপুর গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র সাব্বির হোসেন (২২), একই উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত শেখ মোকছেদুর রহমানের পুত্র শেখ হাফিজুর রহমান ওরফে সাহেব আলী ও গোবিন্দকাটি গ্রামের নজরুল মোড়লের পুত্র ইকরামুল মোড়ল (২৪)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সাতক্ষীরার মধুমোল্লারডাঙী এলাকার গরু ব্যবসায়ী আনারুল ইসলাম ও তার পুত্র রিফাত হোসেন গরু বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে রবিবার রাতে বাড়িতে ফিরছিলেন। পথে তাদের গতিরোধ করে ভুয়া পুলিশ পরিচয়ে একদল ডাকাত। মাদকদ্রব্য থাকার মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা কেড়ে নেয় ডাকাত দলের সদস্যরা। ঝাউডাঙ্গা বাজার পার হওয়ার পর গরুব্যবসায়ী আনোয়ারুল ও তার ছেলে রিফাত হোসেনকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টাকালে তাদের চিৎকারে স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাতকে আটক করে পুলিশ। তবে এ সময় পালিয়ে যায় ডাকাত সর্দার শরীফ হাসানুল বান্না। এরপর তাদের দেওয়া স্বীকারোক্তিতে দলনেতা শরীফ হাসানুল বান্নাকে সোমবার ভোরে সদর উপজেলার মাগুরা বৌ-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শেখ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সুত্র      কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews