1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঋণখেলাপি: সাবেক এমপিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ঋণখেলাপি: সাবেক এমপিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে ৩০০ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তাঁর স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ নিষেধাজ্ঞা দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুজন হলেন আইজি নেভিগেশন লিমিটেডের পরিচালক হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর রহমান। মোরশেদ মুরাদের ছোট ভাই ফয়সাল মুরাদ ইব্রাহিমের স্ত্রী হুমাইরা।

এই চারজন যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে (বিশেষ শাখা) নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ৩০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে বেসিক ব্যাংকের করা দুই মামলার আসামি ওই চারজন। গত ২১ নভেম্বর তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল শুনানি শেষে আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। আগামী ১৬ ফেব্রুয়ারি আদালতে পাসপোর্ট জমা দিতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র :কালেরকণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews