1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা

মারা গেছেন বলিউড অভিনেত্রী রাখির সাওয়ান্তের মা জয়া দেবী। দীর্ঘদিন দিন ধরেই ব্রেন টিউমার ও মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রীর মা।

শনিবার (২৮ জানুয়ারি) মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর ধরে নানান রোগের আক্রান্ত ছিলেন রাখির মা। রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। বেশ কয়েক দিন ধরেই মায়ের সুস্থতা কামনায় তার ভক্ত-অনুরাগীদের প্রার্থনা চাচ্ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়া দেবী।

রাখি নিয়মিত মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদকর্মীদের আপটেড দিতেন। সেইসঙ্গে মায়ের সুস্থতা কামনায় প্রার্থনা করতে বলতেন সবাইকে।

এর আগে, বিগ বস সিজন-ফোর থেকেই বেরিয়ে জানিয়েছিলেন, যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে, সবাই প্রার্থনা করুন। আমার মা ভালো নেই।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে টিউমার অপারেশন হয়েছিল রাখির মা জয়ার। সে সময় চিকিৎসার সব খরচ বহন করেছিলেন অভিনেতা সালমান খান ও তার ভাই সোহেল খান। বরাবরই মায়ের চিকিৎসায় অভিনেত্রীর পাশে ছিলেন বলিউড ভাইজান।

খবর : ইন্ডিয়া টুডে //আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews