1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জেল থেকে ফোন করে বাবা মাফ করে দিতে বলেছিল: শিমুর মেয়ের সাক্ষ্য

  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

জেল থেকে ফোন করে বাবা মাফ করে দিতে বলেছিল: শিমুর মেয়ের সাক্ষ্য

মাকে নির্যাতিত হতে দেখার কথা আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছে অজিহা আলিম রিদ।

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছে তার কিশোরী মেয়ে অজিহা আলিম রিদ; বিচারককে সে জানিয়েছে, প্রায়ই তার বাবার ‘পিটুনির শিকার হতে হত’ তার মাকে।

ঢাকার আলোচিত এ মামলায় বিচার শুরুর পর সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। রিদ যখন সাক্ষ্য দিচ্ছিল, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়ের জবাননবন্দি শুনছিলেন বাবা সাখাওয়াত আলী নোবেল।

স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন ৪০ বছর বয়সী অভিনেত্রী শিমু। গতবছর ১৬ জানুয়ারি বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। তার সন্ধানে পরদিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বামী নোবেল।

সেদিন দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে বস্তা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাতে ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে ওই লাশ শিমুর বলে শনাক্ত করেন তার বড় ভাই শহীদুল ইসলাম খোকন।

মামলা হওয়ার পর ওই রাতেই নোবেল ও তার বাল্যবন্ধু এস এম ফরহাদকে আটক করে কেরাণীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন তাদের আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, দাম্পত্য কলহের জেরে শিমুকে হত্যা করেন নোবেল। আর লাশ গুম করতে তাকে সহায়তা করেন বন্ধু ফরহাদ।

বৃহস্পতিবার আদালতে দাঁড়িয়ে নোবেল-শিমুর মেয়ে অজিহা আলিম রিদ তার জবানবন্দিতে জানায়, ঘটনার দিন সে অন্য ঘরে ঘুমাচ্ছিল। দুপুর ২টার পর সে জানতে পারে তার মা নিখোঁজ।

“আমার বাবার সঙ্গে মায়ের সম্পর্ক ভালো ছিল না। বাবা প্রায়ই মাকে মারধর করত।”

স্বামী সাখাওয়াত আলী নোবেলের সঙ্গে অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমু।
জবানবন্দিতে রিদ জানায়, ঘটনার দুই দিন পর তার বাবা জেলখানা থেকে তাকে ফোন করে।

“আমায় বলেন, ‘মা আমি ভুল করেছি। আমাকে মাফ করে দিও’।”

আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে। এদিন রিদ তার জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার সরদার জানান, এদিন জেরা শেষ না হওয়ায় আগামী ৭ ফেব্রুয়ারি অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত।

এর আগে মামলার বাদী শিমুর ভাই হারুন অর রশীদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী। গত ২৩ জানুয়ারি হারুনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কেরাণীগঞ্জ থানার পরিদর্শক শহিদুল ইসলাম গতবছর ২৯ অগাস্ট নোবেল ও ফরহাদকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিমুর। পরের বছরগুলোতে দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরও বেশ কিছু পরিচালকের প্রায় ২৫ সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা যায় তাকে। শাকিব খান, অমিত হাসানসহ কয়েকজন তারকার সঙ্গেও কাজ করেছেন।

শিমু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি টিভি নাটকে অভিনয় এবং প্রযোজনাও করেছেন।সূত্র : বিডিনিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews