1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্ঘটনায় ৩০টির বেশি হাড় ভেঙেছে অভিনেতার

  • রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

দুর্ঘটনায় ৩০টির বেশি হাড় ভেঙেছে অভিনেতার

বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন হলিউড অভিনেতা জেরেমি রেনার। রাস্তায় জমে থাকা বরফ সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক চোট পান মাথায় ও কোমরে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সপ্তাহ দুয়েক হাসপাতালে কাটিয়ে সদ্য বাড়ি ফিরেছেন অভিনেতা।

চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মার্ভেল ‘হকআই’ খ্যাত তারকা জেরেমি। হাসপাতাল থেকে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন, চলছে ফিজিওথেরাপি। নিজের শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অনুরাগীদের জানালেন।

চিকিৎসা চলাকালীন হাসপাতালের বিছানায় শুয়ে-বসে বিভিন্ন সময় নিজের আপডেট জানাতেন জেরেমি। চিকিৎসকদের যত্ন এবং অনুরাগীদের প্রার্থনার জোরেই সুস্থ হয়ে উঠছেন বলেও কৃতজ্ঞতা ঝরে পড়ে তার কণ্ঠে। বাড়িতে ফিরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জেরেমি লেখেন, ‘৩০-এর বেশি হাড় ভেঙেছিল, আপনাদের সকলের ভালোবাসার জোরে তাও জুড়ে যাবে। পরিবার ও বন্ধুরা আছেন, ওদের সাহায্যে দ্রুত সুস্থ হয়ে উঠব।’

গত ১ জানুয়ারি আমেরিকার নেভাদায় রাস্তায় জমে থাকা বরফ সরাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। এক আত্মীয়ের গাড়িকে বরফ থেকে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু তা করতে গিয়ে বরফ সরানোর যন্ত্রের তলায় চাপা পড়ে যান জেরেমি। তার এবারের জন্মদিন কেটেছে হাসপাতালে। সেখানেই চিকিৎসক-নার্সদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।

উল্লেখ্য, প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ার জেরেমি রেনারের। ‘দ্য হার্ট লকার’, ‘দ্য টাউন’-এর জন্য দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ‘মিশন ইমপসিবল’, ‘থর’, ‘আমেরিকান হাসল’, ‘অ্যারাইভাল’-এর মতো জনপ্রিয় ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাকে। গত বছর ডিজনি প্লাসের আলোচিত সিরিজ ‘হকআই’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews