বিশেষ প্রতিনিধি : লালমনিরহাট জেলা কারাগার থেকে থালা বাটি উধাও।কারা ক্যান্টিনের নিম্ন মানের প্লাস্টিকের বাটিই বন্দিদের খাবারের এক মাত্র ভরসা।
অনুসন্ধানে জানা যায়,১৯৯৭ সালে লালমনিরহাট পৌরসভার তেলি পাড়ায় লালমনিরহাট জেলা কারাগার প্রতিষ্ঠিত হয়।সেই থেকে বন্দিরা জেলে প্রবেশ করে প্রথমেই পেত তিনটি কম্বল, একটি থালা ও একটি বাটি।প্রতিটি বন্দির কেস ট্রিকিটের নিচে তা লাল কালিতে লেখা থাকতো।কিন্ত ২০২০ সালের পর থেকে সেই চিরচেনা সিলভারের প্লেট আর বাটি লালমনিরহাট জেলা কারাগারে বন্দিদের দেয়া হয় না। থালা বাটি ঘটি উধাও করে নিয়ে গেছে খাদক নামের বাজপাখি।

বর্তমানে একমাত্র কারা ক্যান্টিনে মদিনা প্লাস্টিকের নিম্ন মানের বাটি ৩০ টাকা করে বিক্রয় করা হয়।সেই নিম্ন মানের প্লাস্টিকের বাটিতেই বন্দিরা খাবার খায়।এই প্লাস্টিকের বাটিতে কোন খাবার রাখলে প্লাস্টিকের গন্ধ লাগে এবং এই পাত্রে খাবার খেলে পেটের পিড়া সহ নানান রোগে আক্রান্ত হয় কারা বন্দীরা।
এছাড়া এসব বাটি সহ মাল ছামান আবার কারা কতৃপক্ষের নিকট থেকে নগদ টাকায় ক্রয় করতে হয়। টাকা না থাকলে খাওয়ার পাত্র মেলেনা
নতুন জেলে প্রবেশ করা অনেক বন্দির কাছে কোন টাকা থাকে না ।ফলে তাদের পড়তে হয় নানান ঝামেলায়। কারা ক্যান্টিনে বাকীতে কোন পন্য বিক্রয় করা হয় না।আবার ক্যান্টিনে মাছ ও আলু ভর্তা বিক্রয় বাড়াতে বন্দিদের সরকারের দেয়া খাবার খুবই নিম্ন মানের হয়।কোন কোন সময় তরকারি সিদ্ধ হয় না।
প্রতিটি বন্দির বর্তমান মাথা পিছু প্রতিদিনের সরকারি বরাদ্দ ১৮০ টাকা।লালমনিরহাট জেলা কারাগারে প্রতিদিন গড়ে প্রায় ৪ শত থেকে ৫ শত বন্দি থাকে।তাদের বরাদ্দের টাকার অর্ধেকও খাওয়ানো হয় না।ঠিকাদার ও সংশ্লিষ্ট স্টোর বাবুর সহায়তায় আত্মসাৎ করা হয়।
সম্প্রতি জেল থেকে জামিনে আসা নামুরির শাহা আলম, গোকুন্ডার ইবাদতসহ অনেকেই সাংবাদিকদের বলেন,লালমনিরহাট জেলা কারাগারে গরিব বন্দিদের অবস্থা খুবই খারাপ।কেননা কারা ক্যান্টিনের খাবার ছাড়া সরকারি খাবার মুখে দেওয়া যায় না।
প্রায় ২ মাস যাবত কারাগারের জমির বাধা কপি ভাজি দেয়া হয়।তরকারিতে তেল ও মসলার পরিমান কম দেওয়ার কারনে স্বাদ পাওয়া যায় না।আমাদের জন্য সরকারের বরাদ্দের টাকার অর্ধেকও খাওয়ানো হয় না।আবার সরকারি সিলভারের থালা ও বাটি উধাও।ক্যান্টিন থেকে প্লাস্টিকের বাটি কিনে তাতে খাবার খেতে হয়।যা খুবই নিম্ন মানের।
লালমনিরহাট জেলা কারাগারের জেলার আবুল ফাত্তাহ বলেন,কারাগারে থালা ও বাটি নেই এটা সত্য তবে বন্দিদের খাবার খারাপ দেয়া হয় এটা মিথ্যা।
জেল সুপার ওমর ফারুকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।কারন তিন কোন সাংবাদিকের সাথে কথা বলেন না।

Leave a Reply