1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা আর নেই 

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা আর নেই 

দেশের গণমাধ্যমে পরিচিত মুখ সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালীন সময়ে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেন এন কে নাতাশা। তিনি সর্বশেষ মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলেন।

নাতাশার মৃত্যুর তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করে মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন তিনি। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে পুনরায় সংবাদপাঠ শুরু করেন। কিন্তু ওই বছরের ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ডা. এন কে নাতাশা রাজধানীর বারডেম হাসপাতালে মরণোত্তর দেহদান করার কথা জানিয়ে গেছেন।

ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন ডা. নাতাশা। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার, গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।সূত্রঃআরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews