1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে শিক্ষকের স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক বলে উত্তেজনার সৃষ্টি

  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড়ে শিক্ষক দিবসের দিনে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকও হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।স্থানীয়রা বলছেন,শিক্ষকের সেই স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরদিন বিদ্যালয়ের অফিস সহকারী সুজাত বাদশাহ স্থানীয় কিছু লোকজনকে সাথে নিয়ে নানান স্লোগান তুলে বিদ্যালয়ের মব সৃষ্টি করে।

এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করে। এতে বিদ্যালয়ের পড়াশোনা প্রায় চার ঘন্টা বন্ধ থাকে। সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে,গত ৫ অক্টোবর প্রধান শিক্ষক নূর আজম যথাসময়ে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের দেওয়া ফুলের শুভেচ্ছা গ্রহণ,সহকর্মীদের সাথে মতবিনিময় করে অফিসের ফাইলপত্রের কাজ শেষে পাশ্ববর্তী মীরগড় বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে যায়।

এসময় তার সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অফিস সহায়ক সুজাত বাদশাহ। চা পানের পূর্বে তিনি ওই বাজারের ঔষধের দোকান থেকে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণের জন্য টেবলেট ও গ্যাসের টেবলেট নিয়ে খায়। এরপর ওই হোটেলেই তিনি শারীরিক ভাবে অসুস্থতা অনুভব করলে সুজাত বাদশাহ তাকে একটি অটোতে করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিক্ষকের লাশ বাড়িতে নেয়ার পথে বিদ্যালয়ের পাশে এনে অসংলগ্ন ও ভিত্তিহীন কিছু দাবী তুলে স্বাভাবিক এ মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক রূপে উপস্থাপন করে বাদশাহ। এ সুযোগটিকে কাজে লাগিয়ে একটি পক্ষ ঘটায় এ ঘটনা।

স্থানীয় একাধিক শিক্ষার্থী অভিভাবক জানিয়েছেন,প্রধান শিক্ষকের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি রাজনৈতিক ঢাল হিসেবে ববহার করে নানা অভিযোগ তুলে বিক্ষোভ করলেও চিকিৎসক বলছেন হৃদরোগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক নুর আজমের মৃত্যুকে ঘিরে মব সৃষ্টি ও নানান অভিযোগ বিষয়ে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি নেতারা তাদের পছন্দের সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করতে প্রধান শিক্ষক নূর আজমকে চাপ দেয়।

ঘটনার কয়েকদিন পূর্বে গঠিত নতুন কমিটির একাধিক সদসসহ প্রধান শিক্ষক রাতে ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে মিটিং করেন। সেখানে তাদের মনোনীত সদসকে সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এ ঘটনায় তিনি মানসিক চাপ অনুভব করতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এখানে বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের কোন সংশ্লিষ্টতা নেই বলেও তারা জোড় দিয়ে জানিয়েছেন।

বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রয়েছে জানিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আফরোজা বানু গণমাধ্যমকে জানিয়েছেন,গত তিন মাস ধরে বিদ্যালয়ের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান শিক্ষকের সাথে আমাদের শিক্ষকদের কোন দ্বন্দ বা ক্ষোভ কিংবা অভিযোগ কোনটাই আমার চোখে পড়েনি। প্রধান শিক্ষক মৃত্যুর ঘটনার সাথে আমাদের কোন শিক্ষক জড়িত নয়।

তবে কেন বিদ্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বলে হঠাৎ করেই এলাকার কিছু লোকজন বিদ্যালয়ের ভিতরে ঢুকে বিদ্যালয় মাঠে আচমকা বিক্ষোভ করেন।

তিনি বলেন, সহকর্মী সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম,আকলিমা আকতার ইতি ও আতাউর রহমান তারা ঠিকমতই তাদের দায়িত্ব পালন করেছেন।

তাদের বিষয়ে প্রধান শিক্ষক কোনদিন কারও কাছে কোন অভিযোগ তো করেননি বরং তাদের পাঠদান সম্পর্কে সবসময়ই ভালো মন্তব্য করতেন। মূলত তারা তিনজনই ভাল শিক্ষক।

তিনি আরও জানান প্রধান শিক্ষক বিদ্যালয়ের রুটিন মাফিক কাজের ফাঁকে বিদ্যালয়ের বাইরে মীরগড় বাজারে চা পান করতে যায়। সেখানে তার ভাতিজা কাম অফিস সহায়ক সুজাত বাদশাহ উপস্থিত ছিল। সেখানে তিনি অসুস্থ্য হয়ে পড়েন।

পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কিছুদিন আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়ে কথা উঠেছিল।

কমিটিতে এলাকার রুহুল আমীনের স্ত্রী সাবেক সভাপতি জান্নাতারা বেগম পুনরায় সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সোলায়মান হোসেনকে সভাপতি নির্বাচিত করেন সদস্যরা। নতুন সেই কমিটি এখনো অনুমোদন হয়নি।

এ সময় সহকারী শিক্ষিকা লুৎফা পারভিন,রমজিনা আকতার এবং সেলিনা আকতার জানান,প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের কোন শিক্ষকের কোন দ্বন্দ ছিলনা। সবাই সবাইকে সহযোগিতা করত। মব সৃষ্টিকারীদের তোলা দাবী সম্পূর্ণই মনগড়া ও ভিত্তিহীন।

তারা সাংবাদিকদের বলেন আমাদের আতাউর স্যার,ইতি ম্যাডাম ও সাহাজুল স্যার চমৎকার করে ক্লাস নিতেন। সবসময়ই হাসিখুশি থাকতেন। আমাদেরকে গল্প শুনিয়ে আনন্দ দিয়ে ভাল করে শিক্ষার্থীদের পড়া পড়াতেন।একই কথা বলেন,শিক্ষার্থী অভিভাবক বাহারুল ইসলাম বিকম,লিজা ও সেলিনা আকতার।

ছুটি পাওয়া সহকারী শিক্ষক আতাউর রহমান  বলেন,আমার সাথে প্রধান শিক্ষকের দারুণ সুসম্পর্ক ছিল। সবসময় আমরা হাসিখুশি ছিলাম দুইজনে । কোন ব্যক্তিগত দ্বন্দ কখনও হয়নি। বরং আমি বিদ্যালয় থেকে বদলি নিতে চেয়েছিলাম কিন্ত আমার সাথে ভাল সম্পর্কের সুবাদে আমাকে অন্যত্র বদলি হতে দেয়নি।

তিনি আমাকে বলেছিলেন,আর বেশিদিন আমার চাকুরি নাই,এই আড়াই তিনটা বছর একসাথে থাকি।

অভিযুক্ত আরেক শিক্ষিকা আকলিমা আকতার ইতি জানান আমার সাথে কোন ব্যাক্তিগত দ্বন্দ নেই তবে আমাকে অভিযুক্ত করার পেছনে আমি মনে করি আমাদের বিদ্যালয়ের অফিস সহযোগী কাম নৈশ্য প্রহরী সুজাত বাদশার সাথে গত এক মাস আগে আমাকে হুমকি দিয়েছিল যে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিবেন।

অপর শিক্ষক শাহাজুল ইসলাম  বলেন,বিদ্যালয়ের যেকোন কাজে প্রধান শিক্ষক তাকে সাথে রাখতেন। বেতন তুলতে গেলেও তাকে সাথে নিতেন।

এদিকে বিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সুজাদ বাদশাহ প্রধান শিক্ষকের ভাতিজা হবার সুবাদে অফিস সহায়কের বাইরে শিক্ষকের ভূমিকা পালন ছাড়াও শিক্ষকদের উপস্থিতি রিপোর্ট পাঠানো,মিটিংয়ের রেজুলেশন লেখা,উপবৃত্তি,শিক্ষকদের তথ আপডেট করণ,বিলশীট তৈরি,ফাইলপত্র তৈরি করাসহ সকল গোপনীয় বিষয় দেখভাল করতো। বিদ্যালয়ের ল্যাবটবও একমাত্র ব্যাবহার করতো সেই । যেকারণে সহকারী শিক্ষকদের উপর কারণে অকারণে খবরদারি,ভয়ভীতি ও হুমকি ধমকি প্রায়ই দিতো।

প্রধান শিক্ষকের মৃত্যুতে তার শক্তি কমে যাবার শঙ্কায় সে এমন মবে জড়ায় বলে মনে করেন অনেকেই। শিক্ষকের মৃত্যুর ঘটনায় মব সৃষ্টিকারীদের থামাতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও মীরগড়ের স্থানীয় বাসিন্দা জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ঘটনার কারণে শিক্ষকেরা জীবনহানীর শঙ্কায় আছে। তাই সবদিক বিবেচনা করে ওই বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারিদের অন্যত্র বদলি করা হোক।

আর নিহত স্বজনেরা বলছেন,ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে ধাক্কামারা ইউনিয়ন বিএনপি সভাপতির সাথে প্রধান শিক্ষক নূর আজমের দ্বন্দ্ব ও মতবিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় তিনি নতুন কমিটির সদস্যদেরসহ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে লাঞ্চিত করে বলে জানায়। সেখানে সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন না। সম্পৃক্তও ছিল না।

এদিকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা রেজওয়ানুল্লাহ জানান,ওই শিক্ষককে একটি বিশেষ মুহূর্তে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শুরুর কিছু সময়ের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews