1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এনএসআই সদস্য পরিচয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ২

  • শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

এনএসআই সদস্য পরিচয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ২

নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্য গুদামে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে তদন্ত করার সময় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সরকারি খাদ্য গুদামে অডিট করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সৈয়দপুর উপজেলার নতুনবাবু পাড়ার ডা. জহুরুর হক সড়কের মৃত ইয়াছিন আলীর ছেলে শাহাজাহান আলী (৩৭) ও একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের নলছাপাড়ার কেতাব আলীর ছেলে আতাউর রহমান (৩৫)।

খাদ্য গুদামের কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, বিকেল পৌনে ৩টার দিকে প্রাইভেটকারে করে ওই দুই ভুয়া এনএসআই সদস্য খাদ্য গুদামে প্রবেশ করে। তাদের মধ্যে শাহজাহান আলী এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্ত শুরু করে। এ সময় তারা জানায় ১০ হাজার টাকা ঘুষ দিলে তদন্ত করবে না। এ কথা শুনে ও আচরণ দেখে সন্দেহ হলে আমি গোপনে পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় নিয়ে যায়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। পরে খাদ্য গুদামের কর্মকর্তা হুমায়ূন কবির নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews