1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই , মামলা

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি :

যশোরের অভয়নগরে পূর্বের একটি চুরি মামলার জের ধরে এক শ্রমিক সরদারকে মারধর করে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৬ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করা হয়েছে।

মামলার বাদী মানিক সরদার (৩২) উপজেলার মশরহাটি গ্রামের মৃত মতিউর রহমান সরদারের ছেলে। তিনি মশরহাটি এলাকার পরশ অটো রাইচ মিল ও মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের ঘাট ও লেবার সরদার হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ-ছয় মাস আগে ওই মিলের ভেতর থেকে লোহার মালামাল চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় মানিক সরদার বাদী হয়ে এজাহার করেন। পরে মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি এবং মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার এ রহমান পরশ অটো রাইচ মিলের হেড অফিস থেকে শ্রমিকদের বিল বাবদ ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলে মশরহাটি গ্রামের মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের দিকে যাচ্ছিলেন মানিক।

পথে মিলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া অভিযুক্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন। অভিযোগ অনুযায়ী, এক আসামির নির্দেশে কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং পূর্বের মামলা করার ‘সাধ মিটিয়ে দেওয়ার’ কথা বলে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন।

এ সময় কয়েকজন তার দুই হাত ধরে রাখেন। পরে একজন তার হাতে থাকা সাদা কাপড়ের ব্যাগ থেকে শ্রমিকদের বিলের ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মানিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত মানিক সরদারকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে জানানো হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews