1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে চর গাবসারা মৌজার ১৯৯৬ জরিপ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন‎‎

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

‎ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চর গাবসারা মৌজার ১৭টি সিটের বিআরএস ১৯৯৬ জরিপ বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ১৩ গ্রামের জমির মালিকরা। বৃহস্পতিবার (১ অক্টোম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাবে এ সম্মেলন করেন।‎

জানা যায়, ১৯৯৬ সালে এ উপজেলায় বিআরএস জরিপের কাজ শুরু করে ভূমি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গাবসারা ইউনিয়নের চর গাবসারা মৌজায় ১৭টি সিটে নকশার কিস্তার কাজ শেষ করে ডিপি খতিয়ান তৈরি করে মাঠ পরচা বিতরণ করে ভূমি মালিকদের মধ্যে। ১৯৯৭ সালে ভূমি মাঠ পরচা প্রদান করে। ১৯৯৯ সালে এ্যাটেস্টেশনের কাজ শেষ করে। এতে প্রায় ১০ হাজার খতিয়ানের উপর প্রায় তিন শতাধিক ৩০ ধারা আপত্তি দেয়া হয়। ২০১১ সাল পর্যন্ত সেসব আপত্তি যথাযথ শুনানীর মাধ্যমে নিস্পত্তি করা হয়। পরবর্তীতে ৩১ ধারা আপত্তি চলাকালিন সময়ে অজ্ঞাত কারণে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াতে এ মৌজায় হাল নাগাদ খাজনা ও খারিজও বন্ধ হয়ে যায়। ফলে জমি বেচা-কেনা, ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হয়ে পরে প্রায় ১৩ গ্রামের মানুষ। ফলে বাধ্য হয়ে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ পূর্বের জরিপ বহাল রাখার দাবীতে এলাকার প্রায় ১০ হাজার ভুক্তভোগীর স্বাক্ষর সম্বলিত মহা পরিচালক জরিপ অধিদপ্তর বরাবর আবেদন করেন। পরে জরিপ অধিদপ্তর কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য একটি টিম গঠন করেন। কিন্তু তারা পরিদর্শন শেষে এ মৌজাটি নদী প্রবাহিত বলে প্রতিবেন দেন।

ভুক্তভোগীদের দাবী, এ প্রতিবেদন সম্পূর্ণ অযৌক্তিক। কারণ, এ মৌজার চারিদিকে সকল মৌজার জরিপ চুড়ান্ত হয়েছে অনেক আগেই। শুধু মাত্র একটি মৌজাতে নদী হতে পারে না।

এ প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মৌজাটির জরিপ বাতিল করে নতুন ডিজিটাল জরিপ করার নির্দেশ দেন জরিপ অধিদপ্তর। যার ফলে ফুসে উঠে প্রায় ১৩ গ্রামের মানুষ।

এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম শাপলা। বিএনপি নেতা আক্তার হোসেন ফকির, ইউপি সচিব মোঃ সোহরাব হোসেন প্রমুখ।

এ ছাড়া পূর্বের জরিপ বহালের দাবীতে গত ২৭ সেপ্টেম্বর গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এবং তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহা সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে মানববন্ধন করেন।ক্যাপশনঃ ভূঞাপুরে চর গাবসারা মৌজার ১৯৯৬ জরিপ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন‎‎।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews