1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় ৫ জনের সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন বালুরঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টাঙ্গাইলের বাগান বাড়ী এলাকার তোতা শেখের ছেলে এখলাস (৪৮) কে দুই লক্ষ টাকা, একই এলাকার নামদারের ছেলে আব্দুল লতিফ (৫০) কে এক লক্ষ টাকা, ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকার আনছের আলীর ছেলে আকবর প্রামাণিক (৫০) কে ৫০ হাজার টাকা,

সিরাজগঞ্জের পাইকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সবুজ (৩০) কে এক লক্ষ টাকা এবং সিরাজগঞ্জ সদরের ফজলুল রহমানের ছেলে নায়েব আলী (৬০) কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় লতিফের বালুঘাট বন্ধ করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীর পাশে বিভিন্ন বালুরঘাটে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বালু পরিবহনের কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জন ব্যক্তিকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লতিফের বালুঘাট বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews