টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট-টাঙ্গাইল সড়কের বটতলা এলাকার ১৩ গ্রামের মানুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
১৭টি মৌজার খাজনা-খারিজ কার্যক্রম বন্ধ রয়েছে। আর এতে জমি কেনা বেচা ও ব্যাংক ঋন নেওয়াও বন্ধ রয়েছে। বিশেষ প্রয়োজনেও জমির পরিবর্তে যে কোন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ঐ ইউনিয়নের মানুষ।
জানা যায়, ১৯৯৩ সালে এ উপজেলায় বিআরএস জরিপের কাজ শুরু করে ভূমি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজায় ১৯৯৬ সালে নকশার কিস্তার কাজ শেষ করে ডিপি খতিয়ান তৈরী করে মাঠ পর্চা বিতরণ করে ভূমি মালিকদের মধ্যে।
১৯৯৭ সালে প্রায় ১০ হাজার খতিয়ানের উপর প্রায় ৩৩০ ধারা আপত্তি দেয়া হয়। ২০১১ সাল পর্যন্ত সেসব আপত্তি যথাযথ শুনানীর মাধ্যমে নিস্পত্তি করা হয়।
এ মৌজায় ১৬টি সিটের নকশা ভেঙ্গে ১৭ টি সিট তৈরী করাতে কিছু কিছু দাগে জমির পরিমান সামান্য কম বেশি পরিলক্ষিত হয়। সে সময় নকশার বিরুদ্ধে অভিযোগ থাকলেও পরবর্তীতে বিচারিক কার্যক্রমের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন দায়িত্বরত কর্মকর্তাগণ।
কিন্তু পরবর্তীতে কোন সমাধান না করে চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি রেকর্ড শাখার পরিচালক মোঃ মোমিনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে জপির কার্যক্রম স্থগিত করে পুনরায় ডিজিটাল জরিপ করার নির্দেশ দেন।
এদিকে দীর্ঘদিন যাবৎ এসব মৌজায় হাল নাগাদ খাজনা পরিশোধ রশিদ ও খারিজ বাধ্যতামূলক হওয়ায় জমি বেচা-কেনা, খাজনা-খারিজ, ব্যাংক ঋণ বন্ধ থাকায় মহা বিপদগ্রস্থ হয় পড়েছে এলাকার মানুষ।
অনেক দরিদ্র পরিবার নানা সমস্যায় জমি বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারছে না। অন্যদিকে নতুন এ আদেশের কারণে ফুসে উঠেছে এলাকাবাসী। তাদের দাবী অতি সল্প সময়ের মধ্যে সম্প্রতি জারিকৃত আদেশ বাতিল করে বিআরএস জরিপ বহাল রাখার।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন- কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায় ৩৫ বছর যাবৎ বিপদে ফেলে রাখছে এ এলাকার মানুষের। দিন যত যাচ্ছে জটিলতা আরো বাড়ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মাহবুব হাসান বলেন, বিষয়টি যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে ঊর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করা হবে।



Leave a Reply