1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

এজলাস কক্ষে সাবরেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বুধবার সকাল থেকেই এ ঘোষণা কার্যকর করা হয়েছে বলে সংগঠনের মহাসচিব যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১০ জানুয়ারি বিকাল ৩টায় সন্ত্রাসীরা হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাবরেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলা চালায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত নিজে ইউসুফের এজলাস কক্ষে গিয়ে তাকে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন। এরপর তার উসকানি ও নির্দেশে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হকিস্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে সাবরেজিস্ট্রারকে বেদম মারধর ও জখম করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক সেলাই দিতে হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি ও গ্রেফতার করার দাবি জানান তারা। অন্যথায় বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews