1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জয়-পরাজয় বড় কথা নয়, খেলার মাঠ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলাবোধ অর্জন করা। খেলার মাঠে শতভাগ প্রতিযোগিতা থাকবে, কিন্তু খেলা শেষে আমরা সবাই একে অপরের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখব।
তিনি আরও বলেন,

কিছু প্রতিকূলতা ও পর্যাপ্ত সুবিধার ঘাটতি সত্ত্বেও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব ক্রীড়া চর্চাকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতে সারা বছরজুড়ে এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ^াস, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক ড. মো. মজনুজ্জামান,

আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক ড. শৈবাল চন্দ ও শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার,

শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews